-মাথা কোনো কাজ করছে না । থেমে গেছে একদম । ভাবতে পারছিনা কিছু । হ্যাং হয়ে গেল বোধ হয় । ঘুমিয়ে পড়লে ভালো হবে কি ? জানি না । ভাবতে পারছি না । মনে হচ্ছে গুলিয়ে যাচ্ছে সব । কিংবা গুলোচ্ছে না কিছু । স্থির আছে । কিংবা স্থির নেই । অথবা কিছুই হচ্ছে না। উফ! একটা চরম অস্থিরতা । নাকি স্থিরতা ? ভাবতে পারছি না । মাথা কাজ করছে না । সরকারী সেনা সংস্থা থেকে বেসরকারী সেনা সংগঠন বেশি ? নাকি কম ? উফ জানি না । জানতে ইচ্ছে করছে না ।
-প্লীজ কুয়াইট ইয়ার । কুল ডাউন । মাথা ঠান্ডা কর । স্লো ব্রিথিং নে । আস্তে আস্তে । ধীরে ধীরে । আর মুসলিমরাই কেন সন্ত্রাসবাদী হয় ভাবা ছাড় । জাস্ট কুল ডাউন । চোখ বন্ধ কর । চোখ বন্ধ করলেই মাথায় ভাবনা আসতে পারে আলেপ্পো পৃথিবীর মানচিত্রে আছে কি নেই । কিন্তু সে সব ভেবে লাভ নেই । বরং ফিল করার চেষ্টা কর তোর শ্বাস বায়ু নাসারন্ধ্র, ট্রাকিয়া, ল্যারিংস পেরিয়ে পেটে গেল কিনা । ফিল কর ।
- ফিলই তো করতে পারছি না একদম । তুই আছিস কিংবা নেই বুঝতে পারছি না । কিংবা থাকলে কি জন্য আছিস ? নিছকই বন্ধুত্বের টানে নাকি মহাকর্ষ বল তোকে আটকে রেখেছে ? উফ ! কি যে হচ্ছে জানি না । ভাবতেই পারছি না কিচ্ছু । কি যে হবে জানি না । এখন কিছুই হচ্ছে না । হেজিমোনি হেজিয়ে যাচ্ছে । বাংলদেশের টিভি চ্যানেলের সংখ্যালঘু সংবাদ পাঠিকা সংবাদ পাঠের আগে কেন সালাম নেয় বুঝতে পারছি না । ভারতেই সংঘ্যালঘু সংবাদ পাঠকই বা কেন নমস্কার বলবে বলতো ?
-বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, পুচু । সিন ক্রিয়েট করিস না একদম ।
-আমি তো করছি না কিছু । কিন্তু কারা যে করছে বুঝতে পারছি না ।
- তোর পায়ে পড়ি পুচু, বোঝার দরকার নেই । তুই বরং অন্য কিছু ভাব । এই ভাব কলার খোসা হলুদ হয় কেন ?
- প্রকৃতির জন্য । এতে ভাবার কি আছে ?
- ভাবার কিচ্ছু যে নেই সেটাই তো তোকে বলছি ।
- ভাবছিও না তো কিছু । কিছুই ভাবতে পারছি না । একটা মেয়ে একটা ছেলের মত রাত দুটোই খোলা ফ্লাইওভারের ওপর কেন দাঁড়াতে পারবে না, আমি তো ভাবতেই পারছি না ।
- প্লীজ পুচু সোনা আমার চুপ কর । ভাবতে পারছিস না যখন ভাবিস না । মাথা ঠান্ডা কর । একটু পরেই তো স্টেজে ডাকবে ।
-যাব । গিয়ে বলব জীবনের অচলায়তন আসলে কে । কিংবা কিছুই বলব না । চুপ থাকবে আমার মাথা । যেমন আর সবাই রাখে ।
- হ্যা চুপ রাখতে ইচ্ছে রাখবি । প্লীজ উল্টো পাল্টা বলবি না । ওকে ?
- ওকে, বলব না ।